×

অপরাধ

শীর্ষ সন্ত্রাসী ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম

শীর্ষ সন্ত্রাসী ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্র, গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী মো. বাবুল হোসেন ওরফে ‘ম্যাগনেট বাবু’- কে গ্রেপ্তার  করেছে র‍্যাব-২।

বুধবার (২৭ আগস্ট) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বসিলা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ১ রাউন্ড তাজা গুলি, ৪ রাউন্ড গুলির খোসা এবং ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানাধীন চরওয়াশপুর এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরও ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরো পড়ুন: ভিডিও করে ৪ বছর ধরে ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রী, পলাতক বিএনপি নেতা

র‍্যাব জানায়, ম্যাগনেট বাবু মাইক্রোবাসযোগে মাদক সরবরাহের উদ্দেশ্যে বসিলা রোড হয়ে তিন রাস্তা মোড়ের দিকে যাচ্ছিল। পথে বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশিকালে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাফরুল থানায় দস্যুতা এবং চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামত ও আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুবলীগ নেতা পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুবলীগ নেতা পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সড়কের মাঝে ৯০ গাছ রেখেই ঢালাই

উন্নয়নের নামে তামাশা সড়কের মাঝে ৯০ গাছ রেখেই ঢালাই

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদ, নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি

ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদ, নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App