×

ঢাকা

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণ

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ এএম

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণ

ফাইল ছবি

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের জেলা সদরের চরাঞ্চল মোল্লাকান্দির একটি ভোটকেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেন্দ্রের ভেতরে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তিতুমির ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টার দিকে কেন্দ্রের বাইরের সড়কে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ১০ থেকে ১৫টি ককটেল বিস্ফোরিত হয়।

খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে কেন্দ্রের ভেতরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটগ্রহণ কার্যক্রম চলমান আছে বলে জানান প্রিজাইডিং অফিসার। 

দেশজুড়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ২৯৯ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।

এবার ভোট দিচ্ছেন দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ আছেন ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App