×

ঢাকা

ওভারটেকিংয়ের নেশায় বাস খাদে, আহত ১৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম

ওভারটেকিংয়ের নেশায় বাস খাদে, আহত ১৫

ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় ওভারটেকিংয়ের সময় যাত্রীবাহী বাস খাদে পরে ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার ডাঙ্গী ইউনিয়নের জোয়ারকান্দি এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী চাকলাদার পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-২২ ০৫) মহাসড়কে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক দ্রুতগতিতে আসতে দেখে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। পরে আহত কয়েকজনকে  প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  তবে গুরুতর আহতদের ফরিদপুর সদরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এ ঘটনায় ১৫ জনের মতো যাত্রী আহত হয়েছেন।’

তিনি আরো বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App