×

ঢাকা

সিংগাইরে মাদকবিরোধী অভিযানে এসআইসহ আহত ৩, গ্রেপ্তার ৯

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর ( মানিকগঞ্জ) থেকে

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম

সিংগাইরে মাদকবিরোধী অভিযানে এসআইসহ আহত ৩,  গ্রেপ্তার ৯

ছবি: কাগজ প্রতিবেদক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চরউলাইল গ্রামে মাদকবিরোধী অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে হামলার ঘটনায় একজন এসআইসহ তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পৃথক দুটি মামলায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আনোয়ার হোসেন-এর নেতৃত্বে চরউলাইল গ্রামে অভিযান পরিচালিত হয়। অভিযানে আলেকের ছেলে মোঃ লাব্লু ওরফে লাবু মিয়া (৪৫)-কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

আটকের পর তাকে নিয়ে ফেরার পথে সইজুদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে লাব্লুর আত্মীয়-স্বজন ও স্থানীয় কয়েকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা লাব্লুকে ছিনিয়ে নেয়। হামলায় এসআই আনোয়ার হোসেন, কনস্টেবল মির্জা রেজাউল করিম ও হাসান আলী আহত হন। আহত দুই কনস্টেবল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আর এসআই আনোয়ার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 গ্রেপ্তার হওয়া ৩ নারী 

ঘটনার পর শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় দুটি মামলা দায়ের করেন। একটি মামলা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, যেখানে লাব্লুকে আসামি করা হয়েছে। অন্য মামলায় পুলিশের ওপর হামলার অভিযোগে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— পূর্ণিমা বেগম (২০), শাবানা (২৬), জাহানারা (২৩), আজিমুদ্দিন (৬৫), আমিনুর (২৭), অন্তর (২০), মৌ আক্তার (১৯), আসমা বেগম (৪৫) ও আব্দুর রউফ ওরফে জুয়েল (২৬)।

থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা হামলায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম-০১ বলেন, “গ্রেপ্তার প্রত্যেকেই হামলায় সরাসরি অংশ নিয়েছে।”

তবে গ্রেপ্তারকৃতদের স্বজনদের দাবি, প্রকৃত হামলাকারীরা পালিয়ে গেলেও নিরপরাধদের আটক করা হয়েছে। তাদের মধ্যে দুই নারীর কোলে শিশু সন্তান রয়েছে বলেও তারা জানান। পুলিশ বলছে, তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App