×

ঢাকা

মাদকবিরোধী অভিযানে র‌্যাবের ৩ সদস্যকে কুপিয়ে আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৩:৫৫ পিএম

মাদকবিরোধী অভিযানে র‌্যাবের ৩ সদস্যকে কুপিয়ে আহত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে ও মাদকবিরোধী অভিযানের সময় র‍্যাবের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় র‍্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র‍্যাবের দুই সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া গুরুতর আহত এসআই নজিবুলকে ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে র‍্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান। পরে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে এখন পর্যন্ত সাংবাদিকদের কিছু জানানো হয়নি। পরে ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন র‍্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন

মির্জা ফখরুল এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন

আর্জেন্টাইন ক্লাবে নেইমারের যোগ দেওয়ার গুঞ্জন!

আর্জেন্টাইন ক্লাবে নেইমারের যোগ দেওয়ার গুঞ্জন!

নিজ বাসের চাকায় পিষ্ট হয়ে বাস সুপারভাইজারের মৃত্যু

নিজ বাসের চাকায় পিষ্ট হয়ে বাস সুপারভাইজারের মৃত্যু

মেসির কারণে নির্বাচনে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস!

মেসির কারণে নির্বাচনে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App