×

ঢাকা

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ র‍্যাব সদস্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:২৪ পিএম

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ র‍্যাব সদস্য

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হয়েছে র‍্যাব-১১'র সদস্যরা। এ ঘটনায় র‍্যাবের তিনজন সদস্য গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে বারোটার দিকে ১৪ নং ওয়ার্ডের মাসদাইর বোয়ালিয়া খালস্থ বাধন কমিউনিটি সেন্টারের গলিতে এ ঘটনা ঘটে। আহত র‍্যাব সদস্যরা হলেন কনস্টেবল ইব্রাহিম, মাহী (ভিক্টোরিয়া) ও লেন্সনায়েক নাজিবুর (সিএমএইচ)।

র‍্যাব-১১'র একটি সূত্র জানায়, বেলা সাড়ে ১২টার দিকে র‍্যাব-১১ এর একাধিক সদস্য ইমন হত্যা মামলার এক আসামি কে গ্রেপ্তার করতে সেখানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে করে তিনজন সদস্য আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, র‍্যাব-১১ এর গোয়েন্দা শাখার পাঁচ থেকে ছয়জন সদস্য বোয়ালিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করতে যান। এসময় স্থানীয় সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের ধারালো অস্ত্রসহ ধাওয়া করে।

এসময় র‍্যাব-১১ এর তিন সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরে আহতদের উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় (সিএমএইচ) পাঠানো হয়।

র‍্যাব-১১ এর সিও সাজ্জাদ হোসেন জানান, আমরা ঘটনাস্থলে কাজ করছি। অভিযান চলমান আছে। শিগ্‌গিরই এ বিষয়ে ব্রিফিং করা হবে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা সচল

সংসদে তথ্যমন্ত্রী ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা সচল

এক টনের বেশি খাবার যে কারণে বিশ্বকাপে নিয়ে এসেছে নরওয়ে

এক টনের বেশি খাবার যে কারণে বিশ্বকাপে নিয়ে এসেছে নরওয়ে

‘জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য’, কলেজছাত্র গ্রেপ্তার

‘জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য’, কলেজছাত্র গ্রেপ্তার

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App