×

ঢাকা

ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

Icon

মো. সাইফুল ইসলাম সায়েম, নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:১৫ পিএম

ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্য নাছির (৬০) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার(১৪ মে) দুপুর ১টার দিকে ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকায় নিজ ব্যাবসাপ্রতিষ্ঠানের ভেতরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নাছির চানমারী মাউড়াপট্টি এলাকার স্থানীয় ডিশ ও ক্যাবল ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ঘটনার দিন দুপুরেও নাছির চানমারী মাউড়াপট্টি এলাকায় অবস্থিত তাঁর ডিশ ব্যবসার কার্যালয়ে অবস্থান করছিলেন। দুপুর ১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তল্লাশি চালিয়ে ঘটনাস্থলের ঠিক পাশের একটি বাড়ি থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

পূর্বশত্রুতা কিংবা ব্যবসায়িক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, অপরাধীদের চিহ্নিত করতে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

ডিএমপি কমিশনার পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App