×

ঢাকা

জামালপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৯:৪৫ পিএম

জামালপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

ফাইল ছবি

জামালপুরে পৃথক দুই স্থানে বজ্রপাতে এক কৃষক ও ছাত্রশক্তির নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

শুক্রবার (১৫ মে) দুপুরে জেলার সদর উপজেলা ও মাদারগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের পশ্চিম আরংহাটি গ্রামের আফসার আলীর ছেলে ফারুক আহামেদ (৩৭), তিনি পেশায় একজন কৃষক। অপরদিকে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মজনু মিয়া (২৫)। মজনু মিয়া মাদারগঞ্জ উপজেলা জাতীয় ছাত্রশক্তির একজন সক্রিয় সদস্য ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বৃষ্টির সময় নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন ফারুক আহামেদ। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় তার বাবা আফসার আলী আহত হন। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বজ্রপাতে এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

অন্যদিকে, মাদারগঞ্জ উপজেলার জোড়খালি গ্রামে বৃষ্টির সময় খেত থেকে ধান কেটে এনে বাড়ির উঠানে কাজ করতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন মজনু মিয়া। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ধান কাটার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চার ঘণ্টা ক্যাম্পাসেই ঘুরে বেড়িয়েছে সেই যুবক

জাবিতে শিক্ষার্থী ধর্ষণচেষ্টা চার ঘণ্টা ক্যাম্পাসেই ঘুরে বেড়িয়েছে সেই যুবক

দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত ১০

দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত ১০

টাকার পাহাড়ে চাপা পড়েও গান থামেনি, ভিডিও ভাইরাল

টাকার পাহাড়ে চাপা পড়েও গান থামেনি, ভিডিও ভাইরাল

দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App