×

ঢাকা

গৃহায়নমন্ত্রী

থানা-স্কুল-হাসপাতালসহ আধুনিক নগরী হচ্ছে ঝিলমিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম

থানা-স্কুল-হাসপাতালসহ আধুনিক নগরী হচ্ছে ঝিলমিল

ছবি : সংগৃহীত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল আবাসিক প্রকল্পে বাড়িঘর নির্মাণ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ উপজেলা এলাকায় রাজউক বাস্তবায়িত ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে প্রকল্পটির আশানুরূপ অগ্রগতি হয়নি। তবে বর্তমানে প্রকল্পের অভ্যন্তরে থানা, স্কুল, হাসপাতাল এবং ইটিপি (ETP) সেন্টার নির্মাণের কাজ চলমান রয়েছে। পাশাপাশি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণের কাজও দ্রুত শুরু করা হবে।

তিনি আরো জানান, প্রকল্প এলাকাকে আধুনিক ও নিরাপদ করতে স্ট্রিট লাইট স্থাপন এবং নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঝিলমিল প্রকল্প এলাকায় থানা স্থাপনের কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে স্থানীয় থানার পাঁচটি টহল দল নিয়মিত নিরাপত্তা দায়িত্ব পালন করছে।

পরিদর্শনকালে মন্ত্রী নির্মাণাধীন স্কুল, হাসপাতাল ও থানা ভবনের কাজ ঘুরে দেখেন। পরে প্রকল্পের সাইট অফিসে প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান প্রকল্পের অগ্রগতি ও কার্যক্রম উপস্থাপন করেন। এ সময় ঝিলমিল সোসাইটির কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন সোসাইটির পক্ষ থেকে বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, চিফ টাউন প্ল্যানার মো. আশরাফুল ইসলামসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্লট বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App