×

ঢাকা

শিয়ালের কামড়ে আহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:২০ পিএম

শিয়ালের কামড়ে আহত ৫

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় লোকালয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এই ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (১৩ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নারান্দী ও কুমারপুর এলাকায় এসব ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার কুমারপুর গ্রামের জুনায়েদ মিয়ার শিশু কন্যা ওয়াজিহা (২), নারান্দি গ্রামের রইছ উদ্দিনের স্ত্রী কুলসুম (৫৫), তাইজুদ্দিনের ছেলে সিয়াম (৪), মিলন মিয়ার ছেলে আজিম উদ্দিন (৬১), মুর্শিদ মিয়ার স্ত্রী সালমা আক্তার (৪৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নারান্দী ও পার্শ্ববর্তী কুমারপুর গ্রামে শিয়ালের কামড়ে আহত হয়েছেন। এসময় তারা কেউ বসতবাড়ির আঙ্গিনায়, কেউ বাড়ির সামনে অবস্থান করছিলেন। শিয়ালের কামড়ে আহত হয়ে সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান বলেন, ‘আহত সবাই হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিয়েছেন। সবাইকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App