×

ঢাকা

গোপালগঞ্জ

সড়ক অবরোধ করে ছাত্রলীগের মিছিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:২৪ পিএম

সড়ক অবরোধ করে ছাত্রলীগের মিছিল

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক অবরোধ করে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে কালি লেপনের প্রতিবাদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় অন্তত ৪০ থেকে ৫০ জন টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, একটি ঝটিকা মিছিল হয়েছে শুনেছি। যেহেতু এটি নিষিদ্ধঘোষিত সংগঠনের কর্মসূচি, তাই জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমানের স্টুডিওতে হামলা: বিএনপির নাম নেয়ায় জবাব চাইলেন ছাত্রদল নেতা

সালমানের স্টুডিওতে হামলা: বিএনপির নাম নেয়ায় জবাব চাইলেন ছাত্রদল নেতা

‘যৌক্তিক কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ালে কঠোর জবাবদিহিতা’

‘যৌক্তিক কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ালে কঠোর জবাবদিহিতা’

দুর্গাপূজায় আরও বাড়ল সরকারি ছুটি

দুর্গাপূজায় আরও বাড়ল সরকারি ছুটি

রোমাঞ্চকর লড়াই: ৬ গোলের থ্রিলারে জয়ী ব্রাজিল

রোমাঞ্চকর লড়াই: ৬ গোলের থ্রিলারে জয়ী ব্রাজিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App