×

আইন-বিচার

গ্রেপ্তার কণ্ঠশিল্পী মমতাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

গ্রেপ্তার কণ্ঠশিল্পী মমতাজ

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (১৬ নভেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। একই মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রূপনগর থানার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিন ভার্চ্যুয়াল মাধ্যমে তাঁদের আদালতে হাজির দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

এর আগে গত ১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুল ইসলাম তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিরা আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের সহায়তায় তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় অবস্থান করছিলেন ওমর ফারুক শাকিল ও তাঁর দলের কয়েকজন কর্মী। এ সময় আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ওই সময় মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি ও ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের অস্ত্রধারী ক্যাডার হিসেবে উল্লেখ করা মো. স্বাধীন অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়েন। এতে ওমর ফারুক শাকিলসহ কয়েকজন কর্মী গুলিবিদ্ধ হন।

গুরুতর আহত শাকিলকে উদ্ধার করে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাঁর নাকের ওপরে ও ডান চোখের নিচে সেলাই ও ব্যান্ডেজ করা হয়।

৭ আগস্ট পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তাঁর আরেক দফা অস্ত্রোপচার করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর শাকিলের বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলাটি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রেপ্তার কণ্ঠশিল্পী মমতাজ

গ্রেপ্তার কণ্ঠশিল্পী মমতাজ

আওয়ামী নাশকতা: মূল হোতা ও অর্থদাতাদের তালিকা প্রকাশ

আওয়ামী নাশকতা: মূল হোতা ও অর্থদাতাদের তালিকা প্রকাশ

বিক্ষোভে অংশ নেওয়া সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর

বিক্ষোভে অংশ নেওয়া সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর

বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App