×

ঢাকা

দৌলতপুরে নদীভাঙন তীব্র, দিশেহারা নদীপাড়ের মানুষ

Icon

​মো. শাহ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৪:৩৬ পিএম

দৌলতপুরে নদীভাঙন তীব্র, দিশেহারা নদীপাড়ের মানুষ

ছবি: নিজস্ব

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে রূপ নিয়েছে এক প্রলয়ংকরী নদীভাঙন। উপজেলার জিয়নপুর ইউনিয়নের বড় লাউতারা ও ছনপাড়া গ্রামে যমুনা নদীগর্ভে একে একে বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি ও গ্রামীণ অবকাঠামো। নদীপাড়ের নদীকবলিত মানুষগুলোর এখন রাত কাটছে চরম আতঙ্ক ও উদ্বেগে। শেষ সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন।

​গত কয়েকদিনের আকস্মিক ভাঙনে বড় লাউতারা ও ছনপাড়া গ্রামের অন্তত ১০ থেকে ১২টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। বাপ-দাদার স্মৃতিবিজড়িত ভিটেমাটি হারিয়ে নিঃস্ব পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

​ভিটেমাটি হারিয়ে অশ্রুসজল চোখে ক্ষতিগ্রস্ত মোকছেদ আলী ও ইসলাম উদ্দিন বলেন, নদীর পেটে সব শেষ হয়ে গেছে, আমরা পুরোপুরি দিশেহারা। চোখের সামনে বাপ-দাদার শেষ স্মৃতিটুকু রক্ষা করতে পারলাম না। এখন পরিবার নিয়ে কোথায় যাব, কী করব— কিছুই বুঝে উঠতে পারছি না। আমাদের মতো আর কেউ যেন এভাবে গৃহহীন না হয়, তার জন্য মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জিন্নাহ কবির ভাইয়ের কাছে আমরা বিনীত ও জোর আকুতি জানাচ্ছি।

​স্থানীয় অধিবাসী আহাম্মদ আলী  ক্ষোভ ও উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ না করা হলে আগামী কয়েকদিনের মধ্যে বড় লাউতারা ও ছনপাড়ার প্রায় ২০০টি পরিবার সম্পূর্ণ গৃহহীন হয়ে পড়বে। এছাড়া গ্রামের একমাত্র প্রধান সংযোগ সড়ক, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

এবিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রফিকুল ইসলাম বলেন, মাত্র ৫০০ ফুট জায়গা জিও ব্যাগ ফেলা হলে ২০০ পরিবার নদী ভাঙন থেকে রক্ষা পাবে।

​জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতোয়ার রহমান জানান, নদীভাঙনের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে সাময়িক প্রতিরোধ এবং পরবর্তীতে স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি সংসদ সদস্যকে সার্বিক বিষয় অবহিত করা হয়েছে।=

​এখন নদীপাড়ের হাজারো মানুষের একটাই দাবি— সংসদ সদস্য এস, এ জিন্নাহ কবিরের কার্যকর ও দ্রুত পদক্ষেপে যেন রক্ষা পায় অবশিষ্ট ভিটেমাটি ও গ্রামীণ সম্পদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

নূরুল ইসলাম বুলবুল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App