×

ঢাকা

মনোহরদীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:৫৫ পিএম

মনোহরদীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রতীকী ছবি

নরসিংদীর মনোহরদী উপজেলায় বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মনোহরদী থানার ওসি মো. জাহাঙ্গীর বাদশা জানান, আজ শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার নোয়াদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো- শিবপুর উপজেলার বৈলাব গ্রামের মাহবুবের ছেলে তৌহিদ (৭) ও মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে নাদিম (৬)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

আরো পড়ুন: গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের দগ্ধ ৩

পুলিশ ও স্বজনরা জানান, বাড়ির পাশে খেলাধুলার সময় কোনো একপর্যায়ে দুই শিশু গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে স্থানীয়রা পানির ভেতর থেকে উদ্ধার করেন।

পরে তাদের দ্রুত শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ওসি মো. জাহাঙ্গীর বাদশা বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচন কমিশনারের পদত্যাগ কেন চাইছেন আন্দোলনকারীরা?

নির্বাচন কমিশনারের পদত্যাগ কেন চাইছেন আন্দোলনকারীরা?

বিএসএফের গুলি আহত কৃষক, পাল্টা গুলি বিজিবির

বিএসএফের গুলি আহত কৃষক, পাল্টা গুলি বিজিবির

যেসব কারণে বাতিল হতে পারে ভিসা, জানাল দূতাবাস

যেসব কারণে বাতিল হতে পারে ভিসা, জানাল দূতাবাস

প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু

প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App