×

জাতীয়

যেসব কারণে বাতিল হতে পারে ভিসা, জানাল দূতাবাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০১:১৮ পিএম

যেসব কারণে বাতিল হতে পারে ভিসা, জানাল দূতাবাস

ছবি : সংগৃহীত

চুরি, শারীরিক আক্রমণ ও অনুপ্রবেশের মতো অপরাধে জড়িত থাকলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি এসব অপরাধের কারণে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (১০ অক্টোবর) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি এবং অনুপ্রবেশের মতো অপরাধের কারণে কারও মার্কিন ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।

দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। দেশটিতে ভ্রমণ করতে যাওয়া সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছ থেকেও মার্কিন আইন মেনে চলার প্রত্যাশা করা হয়।

তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করা ব্যক্তিদের দেশটির আইন ও বিধিবিধান মেনে চলার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচন কমিশনারের পদত্যাগ কেন চাইছেন আন্দোলনকারীরা?

নির্বাচন কমিশনারের পদত্যাগ কেন চাইছেন আন্দোলনকারীরা?

বিএসএফের গুলি আহত কৃষক, পাল্টা গুলি বিজিবির

বিএসএফের গুলি আহত কৃষক, পাল্টা গুলি বিজিবির

যেসব কারণে বাতিল হতে পারে ভিসা, জানাল দূতাবাস

যেসব কারণে বাতিল হতে পারে ভিসা, জানাল দূতাবাস

প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু

প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App