×

খুলনা

বাসর রাতেই বিদ্যুৎস্পৃষ্টে নববরের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৩:৩৭ পিএম

বাসর রাতেই বিদ্যুৎস্পৃষ্টে নববরের মৃত্যু

ছবি: সংগৃহীত

বিয়ের আনন্দের আমেজ শেষ হতে না হতেই নেমে এলো গভীর শোকের ছায়া। আনুষ্ঠানিকভাবে নতুন বউ ঘরে তুলেছিলেন ২২ বছর বয়সী আহমেদ আনাস বাপ্পি। শুক্রবার আয়োজন করার কথা ছিল বৌভাতের। কিন্তু বাসর রাতেই সব আনন্দ বিষাদে পরিণত হলো। ঘরের ভেতরে একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় আনাসের।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনগত রাত ২টায় কুষ্টিয়ার দৌলতপুরের হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে আনাস ও সাইরা খাতুনের বিয়ে সম্পন্ন হয়। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সাইরাকে স্বামীর বাড়িতে তুলে নেওয়া হয়। সাইরা উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি আলীনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

শুক্রবার দুপুরে নবদম্পতিকে ঘিরে বৌভাতের আয়োজনের প্রস্তুতি চলছিল। অতিথিদের খাবারের ব্যবস্থা ও প্যান্ডেল তৈরির কাজ রাত পর্যন্ত চলতে থাকে। আনাসও সেখানে উপস্থিত থেকে প্রস্তুতির কাজ দেখভাল করছিলেন।

আরো পড়ুন: ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

রাত আনুমানিক ২টার দিকে একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আনাস। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনাসের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিয়ের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। কয়েক ঘণ্টা আগেও যে বাড়িতে ছিল বিয়ের আনন্দ ও অতিথিদের ব্যস্ততা, সেখানেই রাত পেরোতেই শুরু হয় কান্না-আহাজারি। স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন নববধূ সাইরা।

স্থানীয় ইউপি সদস্য মিলন হোসেন বলেন, ‘স্ট্যান্ড ফ্যান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাসের মৃত্যু হয়েছে। প্রায় দুই মাস আগে তার বিয়ে পড়ানো হয়েছিল। বৃহস্পতিবার নববধূকে বাড়িতে আনা হয়। শুক্রবার বৌভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এর মধ্যেই এমন দুর্ঘটনায় সব আনন্দ মাটি হয়ে গেছে।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। পুলিশ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App