×

ঢাকা

টয়লেটে যাওয়ার কথা বলে পালালেন ‘পিচ্চি’ রাজা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম

টয়লেটে যাওয়ার কথা বলে পালালেন ‘পিচ্চি’ রাজা

ছবি : সংগৃহীত

বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার রাজা ওরফে ‘পিচ্চি’ রাজা ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ নেওয়ার পথে পালিয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ময়লার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও কারা সূত্রে জানা গেছে, রোববার সকালে বিচারিক কার্যক্রমের জন্য কাশিমপুর কারাগার থেকে ৩০ জন আসামিকে ঢাকার আদালতে নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাদের প্রিজন ভ্যানে করে কাশিমপুরে ফিরিয়ে নেওয়া হচ্ছিল।

পথে গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় পৌঁছালে রাজা টয়লেটে যাওয়ার কথা বলে চিৎকার করতে থাকেন। একপর্যায়ে সঙ্গে থাকা এসআই তাকে টয়লেটে নেওয়ার জন্য প্রিজন ভ্যান থেকে নামান। এ সময় সুযোগ নিয়ে তিনি পালিয়ে যান।

পরে বাকি ২৯ আসামিকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, ঢাকা আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একজন বন্দি পালিয়ে গেছেন। টয়লেটে যাওয়ার জন্য ওই বন্দি চিৎকার করছিলেন। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে বাথরুমে নেওয়ার সময় তিনি পালিয়ে যান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর ভারপ্রাপ্ত জেলার জাহাঙ্গীর আলম বলেন, রাজা ওরফে ‘পিচ্চি রাজাকে’ পুলিশ আদালতে নিয়ে গিয়েছিল। আদালত থেকে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি পালিয়ে যান। তিনি বিস্ফোরক আইনের একটি মামলায় বন্দি ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টয়লেটে যাওয়ার কথা বলে পালালেন ‘পিচ্চি’ রাজা

টয়লেটে যাওয়ার কথা বলে পালালেন ‘পিচ্চি’ রাজা

সড়কে আবারও শুরু টোকেন চাঁদাবাজি

সড়কে আবারও শুরু টোকেন চাঁদাবাজি

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয় : ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয় : ফজলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App