×

রাজশাহী

১১ মাসে ১৩ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ

Icon

মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

১১ মাসে ১৩ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ

ছবি: ভোরের কাগজ

দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক, অস্ত্র ও অন্যান্য পণ্যের চোরাচালান রোধ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড (বিজিবি)।

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদকদ্রব্যের অবৈধ পাচার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সর্বমোট ১৫ হাজার ৫৮০টি টহল পরিচালনা করা হয়। উক্ত টহল কার্যক্রমের ১৪১টি সফল অভিযানে ৫৪ জন আসামিসহ ১৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৪৯৮ টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য আটক করা হয়েছে।

মাদকদ্রব্যের অবৈধ পাচার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে ১৬ বিজিবি। চলতি বছরের বিভিন্ন অভিযানে ৮ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৭৭৫ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ১৭৩ বোতল বিভিন্ন প্রকার নেশাজাতীয় সিরাপ, ১ হাজার ৩১৮ পিস ভারতীয় ইয়াবা, ৩ কেজি ৩৪৩ গ্রাম গাঁজা ও ২০ পুরিয়া, ৮৮ হাজার ৮১২ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১.৭৭৬ কেজি হেরোইন, ১.২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২১ বোতল ভারতীয় মদ, ১১০ বোতল ফেনসিডিল এবং ১১ লিটার বাংলা মদ।

দেশের সীমান্ত সুরক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১১১.৫ কিলোমিটার দীর্ঘ সীমান্তে দিন-রাত নিরলসভাবে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি, গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ, পুশ-ইন প্রচেষ্টা প্রতিহতকরণ এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়নটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সীমান্ত প্রতিষ্ঠায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান

বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান

এবার এমপি বাবরের ক্লিনিকের সামনে আগুন

এবার এমপি বাবরের ক্লিনিকের সামনে আগুন

আখাউড়া ইমিগ্রেশনে সরকারি কাজে বাধা, কথিত সাংবাদিক গ্রেফতার

আখাউড়া ইমিগ্রেশনে সরকারি কাজে বাধা, কথিত সাংবাদিক গ্রেফতার

১১ মাসে ১৩ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ

১১ মাসে ১৩ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App