×

সারাদেশ

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি : সংগৃহীত

রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার বেশ কয়েকটি স্থানে আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) পর্যায়ক্রমে সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের পাশে গাছপালার ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নেসকোর রাজশাহীর কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি লাইনের আশপাশের গাছপালার ডালপালা ছাঁটাই করা হবে। এ কারণে শনিবার কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বন্ধের সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মিয়াপুর টু কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি ফিডারের আওতাধীন ১১ কেভি মিয়াপুর, দামকুড়া ও কসবা ফিডারের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হড়গ্রাম টু কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি ফিডারের আওতাধীন নবগঙ্গা, আই-বাঁধ ও রায়পাড়া ফিডারের সব এলাকায় বিদ্যুৎ থাকবে না।

একই দিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত ৩৩ কেভি এসিআই গোদরেজ ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘১৬ ডিসেম্বরই ফিরছেন শেখ হাসিনা’

দ্য ওয়াল ‘১৬ ডিসেম্বরই ফিরছেন শেখ হাসিনা’

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ৪ দিনের পাবেন যারা

টানা ৪ দিনের পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App