×

জাতীয়

গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: বিজিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: বিজিবি

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে কোনো ধরনের সহিংসতা বা নাশকতার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ বেজ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান।

শুক্রবার (২৭ নভেম্বর) টহল কার্যক্রম শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গোপালগঞ্জে বিজিবি, সরকারি স্থাপনা, জানমাল কিংবা যানবাহনের ওপর হামলা হলে সংশ্লিষ্ট বাহিনীগুলো সম্মিলিতভাবে কঠোর ব্যবস্থা নেবে।

লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান জানান, জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় শান্তি বজায় রাখা এবং জনদুর্ভোগ এড়াতে ৫৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আকাশপথে নজরদারির জন্য ড্রোন এবং মাঠপর্যায়ের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণের জন্য সদস্যদের বডি ওন ক্যামেরা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিজিবির পাশাপাশি পুলিশ, জেলা প্রশাসন, আনসার ও এসআরবি সম্মিলিতভাবে কাজ করছে। এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখা, জনদুর্ভোগ এড়ানো এবং সরকারি স্থাপনা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।

টহল কার্যক্রম সম্পর্কে বিজিবির এই কর্মকর্তা বলেন, দিনে একাধিকবার বিভিন্ন এলাকায় সম্মিলিতভাবে টহল পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘটে।

নজরদারি ব্যবস্থার বিষয়ে তিনি জানান, ড্রোনের মাধ্যমে আকাশপথ থেকে বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। টহল দলের সঙ্গেও ড্রোন রাখা হয়েছে। এ ছাড়া সদস্যদের কাছে বডি ওন ক্যামেরা থাকছে, যার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি দ্রুত পর্যালোচনা করা সম্ভব হচ্ছে।

সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান বলেন, ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।

টুঙ্গিপাড়ায় হামলার অভিযোগে মামলা

এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির টহল দলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস এবং সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও পাঁচ হাজার জনকে।

বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে মামলাটি করেছেন। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নায়েব সুবেদার মো. শওকত আলী গত ২৩ নভেম্বর খুলনা থানায় উপস্থিত হয়ে অনলাইনের মাধ্যমে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেছেন।’

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: বিজিবি

গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: বিজিবি

‘১৬ ডিসেম্বরই ফিরছেন শেখ হাসিনা’

দ্য ওয়াল ‘১৬ ডিসেম্বরই ফিরছেন শেখ হাসিনা’

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App