×

অন্যান্য

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৭:২৫ পিএম

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

ফাইল ছবি

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সারা দেশে দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের বাধ্যবাধকতা করা হয়েছিল। তবে ঈদুল আজহা উপলক্ষ্যে মঙ্গলবার থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

মঙ্গলবার (১০ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সরকার দোকানপাট খোলা রাখার সময় বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, আমাদের আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী বাংলাদেশ দোকান মালিক সমিতিকে অবহিত করেন যে, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণি বিতান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সময় বর্ধিত করা হয়েছে।

তবে কোনো আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দোকান মালিক সমিতি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাবাহিনীর ২ কর্মকর্তা বরখাস্ত

সেনাবাহিনীর ২ কর্মকর্তা বরখাস্ত

মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

রাজধানীতে সক্রিয় ভাড়াটে সন্ত্রাসীরা

রাজধানীতে সক্রিয় ভাড়াটে সন্ত্রাসীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App