×

অর্থনীতি

অতিরিক্ত দামে পেট্রোল-অকটেন বিক্রি করলে কঠোর ব্যবস্থা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ০৮:১৩ পিএম

অতিরিক্ত দামে পেট্রোল-অকটেন বিক্রি করলে কঠোর ব্যবস্থা

ফাইল ছবি

বাস ভাড়া বাড়ানোর পর গণপরিবহনে নৈরাজ্য চলছে। ডিজেলের দাম বাড়ানোর পর বাড়তি দামে পেট্রোল ও অকটেন যেন কেউ বিক্রি করতে না পারে সেজন্য সতর্ক উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। অতিরিক্ত দামে কোনোভাবেই পেট্রোল পাম্পগুলো পেট্রোল ও অকটেনের মতো জ্বালানি তেল বিক্রি করতে পারবে না। বৃহস্পতিবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় থেকে এই নির্দেশ দেয়া হয়েছে। কেউ জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করলে বা সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম নিলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার নির্ধারিত দাম ডিপোর ৪০ কিলোমিটারের মধ্যে অকটেন প্রতি লিটার ৮৯ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ৮৬ টাকা। এর অতিরিক্ত দামে কোনোক্রমেই কোনো পেট্রোল পাম্প জ্বালানি তেল বিক্রি করতে পারবে না।

বিজ্ঞপ্তিতে ‘পেট্রোল-অকটেন নিয়ে গুজব’ প্রসঙ্গে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ একটি ব্যাখ্যাও দিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন বিপণন কোম্পানির মাধ্যমে সারাদেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রয়েছে। বর্তমানে দেশে অকটেন ও পেট্রোলের পর্যাপ্ত মজুত রয়েছে। গত ৯ নভেম্বর অকটেন ও পেট্রোলের মোট মজুত ছিল ৫৫ হাজার ৮০০ মেট্রিক টনের বেশি।

এছাড়া প্রতি বছরের মতো চলতি বছর চাহিদানুযায়ী বিপিসি’র আমদানি পরিকল্পনা বা আমদানিসূচি অনুযায়ী নভেম্বর মাসে একটি পার্সেলে প্রায় ১৯ হাজার মেট্রিক টন অকটেন ইতোমধ্যে আমদানি করা হয়েছে। অপর একটি পার্সেলে ২০ হাজার মেট্রিক টনের বেশি অকটেন আমদানি করা হচ্ছে। পাশাপাশি, ডিসেম্বর মাসে ৬৫ হাজার মেট্রিক টনের বেশি অকটেন আমদানির আমদানিসূচি চূড়ান্ত হয়েছে। অন্যদিকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এবং জ্বালানি তেল উৎপাদনকারী দেশীয় প্ল্যান্টসমূহে অকটেন ও পেট্রোল উৎপাদন অব্যাহত রয়েছে, যা জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহকে আরো সুসংহত করবে।

দেশীয় উৎপাদন দ্বারা পেট্রোলের সম্পূর্ণ চাহিদা পূরণ করা হয়ে থাকে। দেশে অকটেন ও পেট্রোলের স্বাভাবিক গড় মাসিক চাহিদা যথাক্রমে প্রায় ৩০ হাজার মেট্রিক টন এবং ৩৩ হাজার মেট্রিক টন। বর্তমান মজুত, আমদানি পরিকল্পনা এবং দেশীয় উৎপাদন দ্বারা এই চাহিদা সহজেই পূরণ করা সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মহানবী (সা.) যে ৭ কাজ করতে বলেছেন

মহানবী (সা.) যে ৭ কাজ করতে বলেছেন

জেমসের গানে নস্টালজিয়ায় ভাসল প্যারিস, উৎসবে মাতলেন প্রবাসীরা

জেমসের গানে নস্টালজিয়ায় ভাসল প্যারিস, উৎসবে মাতলেন প্রবাসীরা

সরকারি কর্মচারীরা সামাজিক মাধ্যমে যা করতে পারবেন, যা পারবেন না

সরকারি কর্মচারীরা সামাজিক মাধ্যমে যা করতে পারবেন, যা পারবেন না

গাজায় শান্তির কোন ইচ্ছা ইসরায়েলের নেই: তুরস্ক

গাজায় শান্তির কোন ইচ্ছা ইসরায়েলের নেই: তুরস্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App