×

অর্থনীতি

চশমার উৎপাদন বাড়ানোর আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৮ পিএম

চশমার উৎপাদন বাড়ানোর আহ্বান

ছবি: ভোরের কাগজ

চশমা ব্যবসায়ীদের আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবাসয়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি জনাব মো. জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ চশমা শিল্প ও বণিক সমিতি আয়োজিত দশম বাংলা অপটিক-২০২৩-এর (আন্তর্জাতিক অপটিক্যাল ফেয়ার) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, অবৈধভাবে চশমা আমদানি প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। চশমা একটি অতি জরুরি পণ্য, এর চাহিদাও অনেক। কিন্তু চাহিদার পুরোটাই আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। অথচ চশমার উৎপাদন প্রক্রিয়া কঠিন কোন কাজ নয়। প্রয়োজনে কাঁচামাল আমদানি করে দেশেই চশমা উৎপাদন করতে হবে উদ্যোক্তাদের।

চশমা শিল্পের প্রসার ও সংকট নিরসনে আগামি বাজেটের আগেই ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে অর্থমন্ত্রণালয়সহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনার পদক্ষেপ নেয়া হবে বলেন জানিয়েছেন মো. জসিম উদ্দিন। চশমা শিল্পের উন্নয়নে এফবিসিসিআই সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন তিনি।

মো. জসিম উদ্দিন বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। এই সুযোগ ব্যবসায়ীদের কাজে লাগাতে হবে। দেশে দক্ষ জনশক্তি আছে, উন্নত প্রযুক্তি রয়েছে। সরকারও সহযোগিতা দিচ্ছে। তাই দেশে চশমা শিল্প গড়ে না ওঠার কোনো কারণ নেই।

বাংলাদেশ চশমা শিল্প ও বণিক সমিতির সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক জনাব নিজাম উদ্দিন রাজেশ, হাফেজ হারুন, বাংলাদেশ অপটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের (বোটা) সভাপতি জনাব সানাউল্লাহ খান, মেলা কমিটির চেয়ারম্যান মো. বাবুল হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বোটা) মো. মিজানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন খান, মেলা কমিটির উপদেষ্টা প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

এ্যানি আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

গুনে গুনে 'ঘুস' নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

গুনে গুনে 'ঘুস' নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App