×

অর্থনীতি

ভোমরা স্থল বন্দর চার দিন বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ০৪:৪৭ পিএম

ভোমরা স্থল বন্দর চার দিন বন্ধ
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর চার দিন বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বন্দরের সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্ট যাত্রীরা এ সময় যথারীতি যাতায়াত করতে পারবেন। হিন্দু সম্প্রদায়ের দোল পূর্ণিমা (হলি), সাপ্তাহিক ছুটি ও আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা প্রশাসন ও ভারতীয় সিএন্ডএফের যৌথ সিদ্ধান্তে এই চার দিন বন্দরের সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, ২৫ মার্চ থেকে আবারও যথারীতি চলবে ভোমরা স্থল-বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ভোমরা স্থল-বন্দর শুল্ক ষ্টেশনের সহকারী পরিচালক মো. নিয়ামুল হাসান বলেন, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও কাষ্টমস অফিস যথারীতি খোলা থাকবে এবং বন্দর দিয়ে এ সময় পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App