×

অর্থনীতি

৬ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

Icon

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৪২ পিএম

৬ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

বাংলাবান্ধা স্থলবন্দর। ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দেশের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধা স্থলবন্দর বুধবার (৯ অক্টোবর) থেকে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যবসায়ী সংগঠনগুলো। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন যাত্রীপারাপার কার্যক্রম। মঙ্গলবার (৮ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

আগামী ১০ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূজা উদযাপন উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল খালেকের স্বাক্ষরিত এক পত্রে ৯-১৪ অক্টোবর পর্যন্ত ছয়দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরো পড়ুন: সাড়ে ৪ কোটি পিস ডিম আমদানির অনুমোদন

সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, দূর্গাপূজা উদযাপন উপলক্ষে সরকারি ছুটিসহ ৬ দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট অন্যান্য সেবা প্রদান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন নিশ্চিত করে বলেছেন, উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর সকাল থেকে বন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশনের সাব-ইন্সপেক্টর অমৃত অধিকারী বলেন, দুর্গাপূজায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত অন্তত ৪, আহত ১০

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত অন্তত ৪, আহত ১০

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, ২ পুলিশ সদস্য আহত

পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, ২ পুলিশ সদস্য আহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App