×

অর্থনীতি

দরপত্র ছাড়াই চিনি কিনছে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:২৪ পিএম

দরপত্র ছাড়াই চিনি কিনছে সরকার

ছবি : সংগৃহীত

দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) থেকে ১৫ হাজার মেট্রিক টন আখের সাদা চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি চিনির দাম পড়বে ১১৫ টাকা ৫৮ পয়সা। এতে মোট ব্যয় হবে ১৭৩ কোটি ৩৭ লাখ টাকা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে কমিটির সভাপতি ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভার্চ্যুয়ালি অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে স্থানীয়ভাবে বিএসএফআইসি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এ চিনি কেনা হবে।

এছাড়া বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে বিশ্ব ব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন ‘আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ (চতুর্থ সংশোধিত)’ প্রকল্পের ডব্লিউ-২৩ প্যাকেজের আওতায় নারায়ণগঞ্জ রাইস সাইলোর নির্মাণ কাজের প্রথম ও চূড়ান্ত ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।

আরো পড়ুন : ২০ বছর পর বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক

প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ৪৬ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার ৫৩৮ টাকা। ৪ কোটি ২৩ লাখ ৬৮০ টাকা কমানোর ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৪২ কোটি ৫৩ লাখ ১১ হাজার ৯৩০ টাকা। যৌথভাবে প্রকল্পটির কাজ করছে বাংলাদেশের কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য জিএসআই গ্রুপ এলএলসি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদক চোরাচালান ঠেকাতে টার্মিনালে বসবে স্ক্যানার

স্বরাষ্ট্রমন্ত্রী মাদক চোরাচালান ঠেকাতে টার্মিনালে বসবে স্ক্যানার

ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ২ নেতা আটক

ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ২ নেতা আটক

তিন দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ

তিন দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App