×

অর্থনীতি

গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম

গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানও উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া চলমান

সাক্ষাৎকালে আইএমএফের আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো গভর্নরকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় আইএমএফের পূর্ণ সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন রাজনৈতিক সরকারের সঙ্গে কাজ করতে আইএমএফ আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে।

উল্লেখ্য, বাংলাদেশ বর্তমানে আইএমএফের ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় রয়েছে। তবে দেশে নির্বাচিত সরকার না থাকায় এই কর্মসূচির ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় স্থগিত ছিল। নতুন সরকার গঠনের পর সেই কিস্তি ছাড়ের বিষয়টি পুনরায় অগ্রগতি পাওয়ার আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

নূরুল ইসলাম বুলবুল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App