×

অর্থনীতি

বৃষ্টি ও তেলের দামের প্রভাবে বাজার ঊর্ধ্বমুখী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:২১ পিএম

বৃষ্টি ও তেলের দামের প্রভাবে বাজার ঊর্ধ্বমুখী

ছবি : সংগৃহীত

বৃষ্টি ও পরিবহন ভাড়া বৃদ্ধির অজুহাতে রাজধানীর বাজারগুলোতে মাংস, মাছ ও সবজি বাড়তি দামে বিক্রি হচ্ছে। গরিবের প্রোটিন হিসেবে পরিচিত ব্রয়লার মুরগি কেজিতে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। পাঙাশ মাছের কেজি ২২০ টাকা এবং গরুর মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া, ৬০ টাকার নিচে কোনো সবজি পাচ্ছেন না ক্রেতারা।

শুক্রবার দক্ষিণ মুগদা এলাকার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বেশিরভাগ বিক্রেতাই ৮০০ টাকার নিচে বিক্রি করছেন না। অন্যদিকে, ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মুগদা ছোট বাজারের মাংস ব্যবসায়ী মোহাম্মদ হানিফ জানান, তেলের দাম বাড়ার কারণে পরিবহন খরচ বেড়েছে। ফলে গরুর মাংসের দাম কমার সম্ভাবনা নেই। তিনি বলেন, সামনে কোরবানির ঈদ থাকায় এখন থেকেই গরুর দাম বাড়তি ধরা হচ্ছে।

আরো পড়ুন : ভোরের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে ঢাকাবাসী

মুরগির দোকানে গিয়ে ব্রয়লারের দাম শুনে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতা খাদিজা। তিনি বলেন, “কয়দিন আগে ১৮০ টাকায় কিনেছি, এখন ২০০ টাকা। সবকিছুর দাম বাড়লে গরিব মানুষ বাঁচবে কীভাবে? শ্রমিকদের কথা বলা হয়, কিন্তু তারা কীভাবে চলছে, সেটা কেউ দেখে না।”

মাছের বাজারেও স্বস্তি নেই। সব ধরনের মাছের দাম সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। পাঙাশ মাছ ২২০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। আধা কেজি ওজনের ইলিশের কেজি ১,৫০০ থেকে ১,৬০০ টাকা, তেলাপিয়া ২৩০, পাবদা ৩৮০, রুই ৩২০ থেকে ৩৬০, কাতল ৪০০, টেংরা ৮৫০ এবং গলদা চিংড়ি ১,০০০ থেকে ১,২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির বাজারেও একই চিত্র। ৬০ টাকার নিচে কোনো সবজি নেই, বরং অনেক সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। আলু ২০ থেকে ২৫ টাকা, টমেটো ৬০, করলা ৬০ থেকে ৬৫, পটল ৬০, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০, পেঁপে ৭০, গাজর ৮০, ঢেঁড়স ৬০, চিচিঙ্গা ও ঝিঙা ৭০, শসা ১০০ থেকে ১১০, বরবটি ৮০, কাঁকরোল ১২০, বেগুন ৮০ থেকে ১০০ এবং ধুন্দুল ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে গেছে। অনেক জায়গায় খেত পানিতে তলিয়ে যাওয়ায় আগের মতো বাজারে পণ্য আসছে না। পাশাপাশি জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়েছে, যা সরাসরি বাজারদরে প্রভাব ফেলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম, ৯৫ দিনে ছয় শতাধিক মৃত্যু

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম, ৯৫ দিনে ছয় শতাধিক মৃত্যু

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

সরিষাবাড়ী যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সোনারগাঁও আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App