×

অর্থনীতি

আতিউরসহ তিন গভর্নরের তথ্যের খোঁজে দুদক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম

আতিউরসহ তিন গভর্নরের তথ্যের খোঁজে দুদক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ সাবেক তিন গভর্নরের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‎বুধবার (১ জুলাই) দুদকের উপপরিচালক (ডিডি) মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এ তথ্য চাওয়া হয়।

‎চিঠিতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির এবং আবদুর রউফ তালুকদারের মেয়াদের যাবতীয় তথ্য বাংলাদেশ ব্যাংকের আলোচিত রিজার্ভ চুরি, এস আলম গ্রুপের হাজার হাজার কোটি টাকা লোপাট এবং বিভিন্ন ঋণ জালিয়াতির নীতিগত সহায়তার অভিযোগ রয়েছে। এমতাবস্থায় তাদের ব্যাংক হিসাব, সম্পদ ও ক্ষমতার অপব্যবহারসংক্রান্ত সব ধরনের রেকর্ড দ্রুত সরবরাহ করার অনুরোধ করা হয়।

‎অভিযুক্তদের মধ্যে ড. আতিউর রহমান ও আবদুর রউফ তালুকদার ইতোমধ্যে দেশত্যাগ করেছেন এবং সাবেক ডেপুটি গভর্নরদের কয়েকজন বর্তমানে কারাবন্দি রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হালান্ড কি তাহলে ২৬০ গোল করবেন

হালান্ড কি তাহলে ২৬০ গোল করবেন

চুয়েটে ক্লাস শুরু ৫ জুলাই

চুয়েটে ক্লাস শুরু ৫ জুলাই

এলপিজির নতুন দাম ঘোষণা বৃহস্পতিবার

এলপিজির নতুন দাম ঘোষণা বৃহস্পতিবার

ফিরে দেখা সেই রক্তাক্ত জুলাই

ফিরে দেখা সেই রক্তাক্ত জুলাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App