×

অর্থনীতি

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৯ পিএম

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা

ছবি : সংগৃহীত

আগস্ট মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসজুড়ে ডিজেলের খুচরা মূল্য প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা বহাল থাকবে।

এর আগে গত ৩০ জুন জারি করা প্রজ্ঞাপনেও সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। টানা দ্বিতীয় মাসের মতো সরকার বিদ্যমান মূল্যই বহাল রাখল।

সরকার ২০২৪ সাল থেকে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করেছে। এ ব্যবস্থার আওতায় আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে দেশের বাজারে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ

মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ

আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার শপথ নিলেন এক ঝাঁক তরুণ নারী

দুই দিনব্যাপী তরুণ নারী সম্মেলন আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার শপথ নিলেন এক ঝাঁক তরুণ নারী

পাকিস্তানে জুমার নামাজ চলাকালে মসজিদে বোমা হামলা, নিহত ১৬

পাকিস্তানে জুমার নামাজ চলাকালে মসজিদে বোমা হামলা, নিহত ১৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App