×

অর্থনীতি

আজ স্বর্ণ ও রুপার ভরি কত?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম

আজ স্বর্ণ ও রুপার ভরি কত?

ফাইল ছবি

দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকায়। একইভাবে ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

দেশের বাজারে সোনা ও রুপার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির নির্ধারিত নতুন দর অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে এসব দামে সোনা ও রুপার গহনা বিক্রি হচ্ছে। পরবর্তী নির্দেশনা বা নতুন দর ঘোষণা না হওয়া পর্যন্ত এই মূল্য কার্যকর থাকবে।

আরও পড়ুন: বুধবারের মধ্যে স্বাভাবিক হতে পারে গ্যাস সরবরাহ

বাজুসের নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৪ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ১৫৯ টাকা।

অর্থাৎ, বর্তমানে দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার গহনা কিনতে ভ্যাটসহ প্রায় ২ লাখ ৩৭ হাজার টাকা খরচ হচ্ছে। অন্যদিকে, ভালো মানের এক ভরি রুপার গহনার দাম ৫ হাজার টাকার কিছু বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মডেল রিধির আত্মহত্যায় কারাগারে প্রেমিক

মডেল রিধির আত্মহত্যায় কারাগারে প্রেমিক

ভূমধ্যসাগরে ভয়ঙ্কর যাত্রা, প্রাণ গেল ১১ বাংলাদেশির

ভূমধ্যসাগরে ভয়ঙ্কর যাত্রা, প্রাণ গেল ১১ বাংলাদেশির

ফ্যাসিবাদী সরকারের নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে

শামা ওবায়েদ ফ্যাসিবাদী সরকারের নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে

ভয়াবহ দাবানলের বিরুদ্ধে লড়ছে ১৫ বছরের কিশোর

ভয়াবহ দাবানলের বিরুদ্ধে লড়ছে ১৫ বছরের কিশোর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App