×

অর্থনীতি

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

ছবি : সংগৃহীত

দেশীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ রক্ষা এবং প্রকৃত রপ্তানিকারকদের কাঁচামাল সংগ্রহের সুযোগ সহজ করতে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বিদ্যমান বন্ড সুবিধা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে এ ধরনের সুতা আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) এনবিআরের কাস্টমস রপ্তানি ও বন্ড শাখা থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথা বলা হয়েছে। কাস্টমস আইন ২০২৩-এর ২৬৬ ধারায় দেওয়া ক্ষমতাবলে এনবিআরের পক্ষে আদেশটি জারি করেন দ্বিতীয় সচিব কাজী রায়হানুজ্জামান।

আরও পড়ুন: শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

এনবিআর জানিয়েছে, দেশের টেক্সটাইল খাতের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা করে সেগুলোর উপযুক্ত সমাধান বের করতে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছিল। গত ২০ আগস্ট বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় বাংলাদেশ কাস্টমস ট্যারিফের আওতাভুক্ত ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে প্রচলিত বন্ড সুবিধা প্রত্যাহারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বন্ড সুবিধার বিকল্প হিসেবে ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে সুতা আমদানির সুযোগ দেওয়ার একটি নতুন কাঠামো নির্ধারণ করা হয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই নতুন আদেশ জারি করেছে এনবিআর।

আমদানিতে মানতে হবে ৩ শর্ত

নতুন নির্দেশনা অনুযায়ী, ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রকৃত রপ্তানিকারকরাই ১০ থেকে ৩০ কাউন্টের এই কটন সুতা আমদানি করতে পারবেন। তবে তাদের অবশ্যই তিনটি শর্ত পূরণ করতে হবে।

আরও পড়ুন: নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

প্রথম শর্ত: আমদানিকারককে সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে বিজিএমইএ, বিকেএমইএ অথবা বিটিএমএর দেওয়া প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

দ্বিতীয় শর্ত: আমদানির সময় প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের একটি নিঃশর্ত ও অব্যাহত ব্যাংক গ্যারান্টি সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে দাখিল করতে হবে।

তৃতীয় শর্ত: আমদানি করা কাঁচামাল বা ওই সুতা ব্যবহার করে উৎপাদিত পণ্য পুরোপুরি বিদেশে রপ্তানি করতে হবে। রপ্তানি সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে ব্যাংক গ্যারান্টি অবমুক্ত বা ফেরত দেওয়া হবে।

আরও পড়ুন: শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

আদেশে স্পষ্ট করে বলা হয়েছে, নতুন নিয়ম তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

তবে প্রকৃত আমদানিকারকদের সাময়িক জটিলতা এড়াতে পুরোনো চালানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আদেশ জারির তারিখ ৭ সেপ্টেম্বরের আগে যেসব সুতার চালান ইতোমধ্যে জাহাজীকরণ করা হয়েছে, সেসব চালানের ক্ষেত্রে নতুন শর্ত ও নিয়ম কার্যকর হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App