×

অর্থনীতি

তৃতীয় দফা কমানোর পর স্বর্ণের দাম বাড়ল, ভরি কত?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

তৃতীয় দফা কমানোর পর স্বর্ণের দাম বাড়ল, ভরি কত?

ফাইল ছবি

টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সকাল ১০টা থেকেই নতুন এই মূল্যতালিকা কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী স্বর্ণের দাম:

২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কার বিক্রি হবে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায় (যা গতকাল ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা)।

২১ ক্যারেট: প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।

আরও পড়ুন: কলেজছাত্রীকে তুলে নেয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮ ক্যারেট: প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা।

সনাতন পদ্ধতি: প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।

অপরিবর্তিত রয়েছে রুপার দাম

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে রুপার দাম সম্পূর্ণ অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ক্যাটাগরি অনুযায়ী প্রতি ভরি রুপার দাম নিম্নরূপ:

২২ ক্যারেট: ৪ হাজার ৩১৬ টাকা

২১ ক্যারেট: ৪ হাজার ১৪১ টাকা

১৮ ক্যারেট: ৩ হাজার ৫৫৮ টাকা

সনাতন পদ্ধতি: ২ হাজার ৬৮৩ টাকা


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, ইউনিফর্ম ছাড়া ক্যাম্পাসে প্রবেশ নয়

কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, ইউনিফর্ম ছাড়া ক্যাম্পাসে প্রবেশ নয়

জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স

জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স

বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৪০ সদস্য গ্রেপ্তার

বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৪০ সদস্য গ্রেপ্তার

উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App