×

শিক্ষা

চাকরির বয়সসীমা বাড়াতে টানা অবস্থান কর্মসূচি ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৪, ১০:১২ পিএম

চাকরির বয়সসীমা বাড়াতে টানা অবস্থান কর্মসূচি ঘোষণা

ছবি: ভোরের কাগজ

চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে টানা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে চাকরিপ্রত্যাশী একদল শিক্ষার্থী।

শুক্রবার (৩১ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ থেকে তারা এ ঘোষণা দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

তারা আরো বলেন, আমরা বয়সসীমা ৩৫ চাই, ত্রিশের বয়সসীমা থাকাতে আমরা আমাদের একাডেমিক পড়াশোনা এবং চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা কোনোটাই ঠিকভাবে করতে পারছি না। অন্যান্য সকল সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫-৩৬ থাকলেও আমাদের ক্ষেত্রেই কেন ত্রিশের বাধা?

সমাবেশ শেষে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা।

এর আগে, গত ৬ এপ্রিল সংসদে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আপাতত সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর কোনো সিদ্ধান্ত সরকারের নেই। তবে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

ভিন্ন উপায়ে জানুন পূর্ণাঙ্গ এসএসসির ফলাফল

ভিন্ন উপায়ে জানুন পূর্ণাঙ্গ এসএসসির ফলাফল

এসএসসিতে জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন  শিক্ষার্থী

এসএসসিতে জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী

এবার এসএসসিতে ফেল প্রায় ৭ লাখ শিক্ষার্থী

এবার এসএসসিতে ফেল প্রায় ৭ লাখ শিক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App