×

শিক্ষা

বদলির সুযোগ পাচ্ছেন মাদরাসা শিক্ষকরাও, নীতিমালা অনুমোদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:১০ পিএম

বদলির সুযোগ পাচ্ছেন মাদরাসা শিক্ষকরাও, নীতিমালা অনুমোদন

ছবি : সংগৃহীত

স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের পর এবার মাদরাসা শিক্ষকদেরও বদলির সুযোগ চালু হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীন দেশের সব এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের জন্য বদলি নীতিমালা অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ অনুমোদন দেওয়া হয়। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শিক্ষকদের কর্মস্থল-সংক্রান্ত ভোগান্তি কমাতে এবং বদলি প্রক্রিয়া সহজ করতে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর আওতায় একটি নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। প্রয়োজনে বিকল্প সফটওয়্যার ব্যবহারেরও প্রস্তুতি রাখা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, একজন এমপিওভুক্ত মাদরাসা শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হতে পারবেন। তবে বদলির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির অনুমোদন বাধ্যতামূলক থাকবে।

এ উদ্যোগের মাধ্যমে শিক্ষকদের কর্মপরিবেশ উন্নত করার পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

দুই বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানের অলরাউন্ডার হামজা নাজার

দুই বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানের অলরাউন্ডার হামজা নাজার

কাঁচা মরিচে মিলল স্বস্তি, বাড়ল ডিম-মুরগি ও মাছের দাম

কাঁচা মরিচে মিলল স্বস্তি, বাড়ল ডিম-মুরগি ও মাছের দাম

বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান

বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App