আসছে টানা ৯ দিনের ছুটি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০২:০৭ পিএম
ছবি : সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার ছুটিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষে শিক্ষার্থীদের ছুটি শুরু হবে।
এদিকে দুর্গাপূজার ছুটি শেষ হওয়ার পর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) রয়েছে সাপ্তাহিক ছুটি। ফলে ২২ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি নির্ধারিত থাকলেও সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ২৫ অক্টোবর, রোববার।
সব মিলিয়ে ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ভোগ করবে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
