×

বিনোদন

অলকেশ থেকে বাপ্পী লাহিড়ী, জেনে নিন শিল্পীর অজানা কথা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৬ এএম

অলকেশ থেকে বাপ্পী লাহিড়ী, জেনে নিন শিল্পীর অজানা কথা

বাপ্পী লাহিড়ী

অলকেশ থেকে বাপ্পী লাহিড়ী, জেনে নিন শিল্পীর অজানা কথা

বলিউডের ডিস্কো কিং খ্যাত বাপ্পী লাহিড়ী ৬৯ বছর বয়সে হঠাৎ করেই বিদায় নিলেন। তিনি ভারতের সিনেমার জন্য রেখে গেলেন একেবারেই নতুন ধরনের গান। মঙ্গলবার রাতে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কিন্তু শুধুই কি সুর-তাল-লয়? তার বাইরেও বাপ্পী লাহিড়ীর জীবন ছিল নানান রঙে সাজানো। সেসব রঙিন ঘটনার বেশিরভাগই অজানা। খবর হিন্দুস্তান টাইমসের।

জেনে নিন বাপ্পি লাহিড়ীর জীবনের অজানা দিক

জন্মসূত্রে নাম ছিল অলকেশ। সিনেমার জগতে আসার পরে নাম নেন বাপ্পী। ছেলের নাম অরুণেশ। একবার মজা করে বলেছিলেন, এই ধারা চলতে থাকলে, পরের জনের নাম হবে স্যুট কেস। ১৯৮৩ থেকে ১৯৮৫ সালের মধ্যে ১২টি সুপারহিট সিনেমার সুর দেন তিনি। যেটি রেকর্ড সৃষ্টি করে।

পড়ুন : প্রখ্যাত গায়ক বাপ্পী লাহিড়ী আর নেই

দিনে সর্বাধিক গানের রেকর্ডিং আছে তার। বছরে সর্বাধিক গানের রেকর্ডের জন্যও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠে তার। ১৯৮৬ সালে তিনি ৩৩টি ছবির জন্য ১৮৬টি গান রেকর্ড করেন।

কিশোর কুমার ছিলেন বাপ্পি লাহিড়ির মামা। ভারতীয় সিনেমার জগতে কাজ করতে আসার সুযোগ হয়েছিল মামার কারণেই। একমাত্র ভারতীয় সুরকার তিনি, যাকে বিবিসি লন্ডনের হয়ে লাইভ পারফরম্যান্সের অনুরোধ জানিয়েছিলেন জোনাথন রস। ‘জাস্টিস ফর উইডোজ’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাকে ‘হাউজ অব লর্ডসে’র সম্মান দেয়া হয়।

শোনা যায়, তার কাছে নাকি ১৭ লাখের বেশি টাকার সোনার গহনা আছে। ২০১১ সালে আমেরিকান আইডল-জীয় শন বারোজের সঙ্গে তিনি ‘ওয়াকিং অন লাভ স্ট্রিট’ বলে একটি অ্যালবাম করেন।

‘ইউ ডোন্ট মেস উইথ দ্য জোহানস’ বলে হলিউডের ছবিতে বাপ্পী লাহিড়ীর বিখ্যাত গান ‘জিমি জিমি আজা আজা’ ফিচার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App