×

বিনোদন

সব পরিস্থিতি থেকেই ঘুরে দাঁড়ানো সম্ভব: দেব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৮ পিএম

সব পরিস্থিতি থেকেই ঘুরে দাঁড়ানো সম্ভব: দেব

টালিউড নায়ক দেব। ছবি: সংগৃহীত

সব পরিস্থিতি থেকেই ঘুরে দাঁড়ানো সম্ভব: দেব

সিনেমার পাশাপাশি সমান তালে রাজনীতির মাঠও কাঁপাচ্ছেন টালিউড নায়ক দেব। ক্যারিয়ার জুড়েই সফলতা, ব্যর্থতা উভয়টিই রয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ‘কাছের মানুষ’ সিনেমা মুক্তি পাওয়ার পর তিনি জানিয়েছেন, তার জীবনেও এসেছিলো বিষণ্নতার হাহাকার।

মূলত সিনেমাটির বিষয়বস্তু ডিপ্রেশন। এ সিনেমায় দেব ছাড়াও আছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ইশা সাহা প্রমুখ। এক সাক্ষাৎকারে দেব বলেন, প্রত্যেকটা মানুষের জীবনে উত্থান-পতন থাকে। সেটা জীবনের অঙ্গ। উঠলে তোমাকে নামতে হবেই। ডিপ্রেশনে আছি মানেই সুইসাইড করতে যাবো তা নয়, সব পরিস্থিতি থেকেই ঘুরে দাঁড়ানো সম্ভব। খবর হিন্দুস্তান টাইমেসের।

তিনি আরও বলেন, যখন সাংসদ হলাম, তখন আমার সিনেমা পরপর ফ্লপ করা শুরু করল। তখন আমি দেখলাম নায়িকারা আমাকে এড়িয়ে চলছে। সবাই বলেছিল আমি শেষ হয়ে গেছি। কিন্তু আমার গত কয়েকটা সিনেমা ভালো ব্যবসা করেছে। এমনও হয়েছে যে নায়িকাকে নিয়ে পোস্টার প্রকাশ করেছি সে আমার সিনেমা ছেড়ে চলে গেছে। শুটিংয়ের আগে না বলে দিয়েছে। আমার হাউসফুল সিনেমা হল থেকে নামিয়ে দেয়া হয়েছে। কিন্তু আমার শেষ চার সিনেমা চলেছে। জীবনে কোনো কিছু শেষ হওয়া মানে জীবনটা শেষ হওয়া নয়। সব পরিস্থিতি থেকেই ঘুরে দাঁড়ানো সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App