×

বিনোদন

রিকশা গার্লের আন্তর্জাতিক পুরস্কার জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ১০:৪৩ পিএম

রিকশা গার্লের আন্তর্জাতিক পুরস্কার জয়

১৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিলেম অন কিডস অ্যাওয়ার্ড জিতেছে রিকশা গার্ল। ছবি: সংগৃহীত

রিকশা গার্লের আন্তর্জাতিক পুরস্কার জয়
রিকশা গার্লের আন্তর্জাতিক পুরস্কার জয়

ব্রাসেলসে ১৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিলেম অন কিডস অ্যাওয়ার্ড জিতেছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র রিকশা গার্ল ছবিটি। ব্রাসেলসের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

ব্রাসেলসের বাংলাদেশ দূতাবাস জানায়, অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ছবিটিতে গ্রামীণ বাংলাদেশের একজন প্রতিভাবান মেয়ে নাঈমার গল্প উঠে এসেছে। যিনি আশা করেন, তার আলপনা আঁকা দিয়ে শহরকে সুন্দর করবেন। যখন তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তখন নাঈমা পরিবারের উপার্জনকারীর ভূমিকা নিতে বাধ্য হন। ছবিটি রিকশা শিল্পের জগত অন্বেষণ করেছে।

চলচ্চিত্রটি সেই শক্তির গল্পও বলে যা একটি অল্পবয়সী, উচ্চাকাঙ্ক্ষী ও স্বাধীনচেতা কিশোরীর দৈনন্দিন সংগ্রামকে চিত্রিত করার পাশাপাশি বাংলাদেশে নারী মুক্তিকে চ্যালেঞ্জ করে।

অমিতাভ রেজা চৌধুরী বলেন, তরুণ প্রজন্ম চলচ্চিত্রটি দ্বারা অনুপ্রাণিত হবে, যা হাল ছেড়ে না দেয়ার দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্ন ও আকাঙ্ক্ষা অনুসরণের বার্তা তুলে ধরে। বাংলাদেশি শিল্প ও সংস্কৃতিকে সমর্থন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

ব্রাসেলসে চলচ্চিত্র উৎসবটি গত ২৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। উৎসবে ইউরোপসহ বিভিন্ন দেশের ১২০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App