×

বিনোদন

ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে অমিতাভের ‘রিকশা গার্ল’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ০৩:১৪ পিএম

ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে অমিতাভের ‘রিকশা গার্ল’

ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে অমিতাভের ‘রিকশা গার্ল’

‘আয়নাবাজি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে শুরুতেই ব্যাপক সাফল্য অর্জন করেছে রেজা চৌধুরী। এবার তার পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’। সিনেমাটি ফেব্রুয়ারিতে মুক্তি দেয়ার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন এর নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

শনিবার (০৭ জানুয়ারি) রাতে সিনেমাটির বিশেষ প্রদর্শনী ছিল ঢাকা লিট ফেস্টে। সেখানে অমিতাভ রেজা বলেন, ‘সিনেমাটির বাংলা ভার্সন প্রদর্শিত হচ্ছে। আশা করছি আগামী মাসে (ফেব্রুয়ারি) সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখতে পাওয়া যাবে।’

প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে ইউনিটের সবাইকে পরিচয় করিয়ে দেন অমিতাভ রেজা। পরে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন পরিচালক। সেশনটি পরিচালনা করেন সাদিয়া খালিদ ঋতী।

অমিতাভ রেজা বলেন, ‘সিনেমাটি মিতালি পারকিন্স-এর রিকশা গার্ল উপন্যাস অবলম্বনে নির্মিত। তবে উপন্যাসে রিকশা পেইন্টের বিষয়টি ছিল না। আমি এটা রাখতে চেয়েছি এবং রেখেছি।’

২০১৬ সালে সিনেমাটি নিয়ে প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়। রিকশা গার্ল মূলত কিশোর-কিশোরীদের (বয়সসীমা ১০ বছর ও তদূর্ধ্ব) বলে জানান তিনি।

অমিতাভ জানান, তিনি চেষ্টা করেছেন সিনেমায় কালারকে প্রাধান্য দিতে। সেভাবেই এর লাইট ও কস্টিউম ডিজাইন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই

সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল, পরিস্থিতি নিয়ে যা বললেন ডিআইজি

সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল, পরিস্থিতি নিয়ে যা বললেন ডিআইজি

সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার লতিফ সিদ্দিকীর

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার লতিফ সিদ্দিকীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App