×

বিনোদন

প্রেমে মজেছেন শানায়া কাপুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ১২:৫৬ পিএম

প্রেমে মজেছেন শানায়া কাপুর

শানায়া কাপুর

প্রেমে মজেছেন শানায়া কাপুর

বলিউড তারকা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর। এখনো বলিউডে পা রাখেননি। তবে এরই মধ্যে তিনি বেশ আলোচনায়। সব সময় তাকে পার্টি করতে দেখা যায় অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে ও শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে।

নতুন খবর হলো, চুটিয়ে প্রেম করছেন এই তারকা সন্তান। জানা গেছে ‘শানায়া কাপুর এখন আর সিঙ্গেল নেই। ২৩ বছর বয়সি এই তারকা সন্তান মুম্বাইয়ের করণ কোঠারি নামে একজনের সঙ্গে প্রেম করছেন।’

সূত্র বলছে, শানায়া কাপুর তার প্রেমিকের বিষয়ে কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন না। মূলত, এসব বিষয় নিয়ে তিনি কথা বলতেও চান না। তবে বন্ধুদের সঙ্গে করণকে পরিচয় করিয়ে দিয়েছেন শানায়া। করণ-শানায়াকে মাঝে মাঝে একসঙ্গে দেখা যায়; একসঙ্গে তারা দারুণ সময় কাটান।

সঞ্জয় কাপুর-মাহিপ কাপুর দম্পতির কন্যা শানায়া কাপুর চলতি বছরে বলিউডে পা রাখবেন। গত বছর শানায়া জানান, পরিচালক-প্রযোজক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। গত জুলাই মাসে ‘দেধাদক’ শিরোনামের এ সিনেমার শুটিং শুরু করেন শানায়া। শানায়া কাপুর সামাজিক মাধ্যমে এরই মধ্যে পরিচিত মুখ। তার ফলোয়ারের সংখ্যাও অনেক। ইনস্টাগ্রামে তার নিয়মিত ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা। পোস্ট করার মুহূর্তের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয় নেটদুনিয়ায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে ছাড় নয়

প্রতিমন্ত্রী ইশরাক দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে ছাড় নয়

গয়না ছাড়াও আর কী কাজে স্বর্ণ ব্যবহৃত হয়

গয়না ছাড়াও আর কী কাজে স্বর্ণ ব্যবহৃত হয়

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন আখতারুজ্জামান

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন আখতারুজ্জামান

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

বিমানবন্দরের ইডিকে হুমকি জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App