×

বিনোদন

অল্পের জন্য বেঁচে গেলেন ঊর্বশী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২০ এএম

অল্পের জন্য বেঁচে গেলেন ঊর্বশী

ছবি: সংগৃহীত

অল্পের জন্য বেঁচে গেলেন ঊর্বশী

‘বিগ বসের’ জনপ্রিয় মুখ ঊর্বশী ঢোলাকিয়া অল্পের জন্য বেঁচে গেলেন সড়ক দুর্ঘটনা থেকে। শনিবার (৪ ফেব্রুয়ারি) ভারতের মুম্বাইয়ে শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

ঊর্বশী শনিবার শুটিংয়ের জন্য মিরা রোড ফিল্ম স্টুডিওর দিকে যাচ্ছিলেন। তখন হঠাৎ করে একটি স্কুলবাস অভিনেত্রীর গাড়ির পেছন থেকে ধাক্কা দেয়। একটুর জন্য রক্ষা পান তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

ঊর্বশীর গাড়িচালক বলেন, গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেও ঊর্বশী কোনো চোট পাননি। গুরুতর কোনো ঘটনা ঘটেনি। ঊর্বশী গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে নিরাপদে বেরিয়ে যান। গাড়িচালকের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।

‘বিগ বস’ সিজন ৬-এর বিজয়ী ঊর্বশী। তিনি হিন্দি টেলিভিশন জগতে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কে’তে কমলিকা চরিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনয় তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল।

ধারাবাহিকের পাশাপাশি বেশ কিছু হিন্দি ও মালায়লম ছবিতেও অভিনয় করেছেন ঊর্বশী। একতা কাপুরের ‘নাগিন ৬’-এ অভিনয় করার পর সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন তিনি। ঊর্বশী পরিচালক তরুণ চোপড়ার ‘অবৈধ’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App