×

রাজধানী

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর কাফরুলে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই দিনে রাজধানীর কয়েকটি এলাকায় পৃথকভাবে আটটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা যায়নি।

এদিকে, দুপুরের পর থেকে রাজধানীর কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুমার নামাজের পর মালিবাগ রেলগেট এলাকায় এবং সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী, মহাখালী ও আগারগাঁওয়ে এসব বিস্ফোরণ ঘটে।

যাত্রাবাড়ীতে চার ককটেল বিস্ফোরণ

সন্ধ্যা সোয়া ৭টার দিকে যাত্রাবাড়ীর পৃথক দুটি স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: হাসিনার আমলের চুক্তি পর্যালোচনা প্রসঙ্গে ভারতের বার্তা

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সোয়া ৭টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও তিনটি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় আতঙ্কে পথচারীদের ছোটাছুটি করতে দেখা যায়।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জানান, পৃথক স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোথা থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে।

ঘটনার পর ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের উপ-পুলিশ কমিশনার মীর মহশীন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত অটোরিকশাচালকের খোঁজ নেন। এ ঘটনায় যাত্রাবাড়ী মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মহাখালী ও আগারগাঁওয়েও বিস্ফোরণ

সন্ধ্যার দিকে মহাখালী ও আগারগাঁওয়েও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ

এর আগে জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।

ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App