×

বিনোদন

এত ভালোবাসায় ভাসিনি কখনো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১২:০৩ পিএম

এত ভালোবাসায় ভাসিনি কখনো
এত ভালোবাসায় ভাসিনি কখনো

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তার নিয়োগের খবর গণমাধ্যমে প্রকাশের পর প্রিয় মানুষ এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন তিনি।

জ্যোতিকা জ্যোতি সবার কাছ থেকে শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন পেয়ে রীতিমতো অভিভূত। এতে আবেগাপ্লুত হয়ে তিনি আজ (১৫ মার্চ) দুপুরে একটি স্ট্যাটাস দেন।

জ্যোতিকা জ্যোতি লিখেছেন, ‘এত ভালোবাসায় ভাসিনি কখনো! এ আমার পরম পাওয়া। শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে আমার নিয়োগের রাষ্ট্রীয় প্রজ্ঞাপন বের হওয়ার পর থেকে দেশের আনাচে কানাচে, আমার নিজের এলাকা ও বিদেশ থেকে অগণিত মানুষের শুভেচ্ছায় সিক্ত হচ্ছি আমি। আপনাদের এই শুভেচ্ছা আমার পাথেয় হয়ে থাকবে, আমি অভিভূত! আপনাদের ভালোবাসা আর এত বড় দায়িত্বের চাপ আমাকে নতুন করে অনেক কিছু ভাবাচ্ছে। গতকাল (১৪ মার্চ) একটু ব্যস্ত সময় পার করতে হয়েছে মন্ত্রণালয়ে, প্রচুর ফোনকল, হোয়াটআ্যপ, মেসেঞ্জার কল, মেসেজের কারণে ফোন হ্যাং হয়েছে কয়েকবার, চার্জ করতে হয়েছে কয়েকবার-এসব কারণে আমি অনেকের কল ধরতে পারিনি, মেসেজের রিপ্লাই করতে পারিনি। আশা করি আপনারা আমাকে বুঝবেন। আমি তো চাই প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে এই আনন্দ ভাগাভাগি করি।’

জ্যোতি আরো লেখেন, ‘প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে বিভিন্ন মাধ্যমে উইশ করেছেন, কৃতজ্ঞতা প্রতিটি মিডিয়ার প্রতি যারা আমার কাজ ও আমাকে ভালোবেসে প্রচার প্রচারণা করছেন। আপনাদের এই উৎসাহ আমার দায়িত্ব পালনে এবং বাংলাদেশের সংস্কৃতির বিকাশে আমার পথচলায় দারুণ শক্তি জোগাবে। ধন্যবাদ সবাইকে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App