×

বিনোদন

সেই ভয় কেটে গেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৪:৪৭ পিএম

সেই ভয় কেটে গেছে

তামান্না ভাটিয়া

সেই ভয় কেটে গেছে

ভারতীয় সিনেমায় এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। গ্ল্যামারাস নায়িকা থেকে ব্যতিক্রম চরিত্র, সবেতেই প্রশংসা কুড়াচ্ছেন। গত ২৯ জুন মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘লাস্ট স্টোরিজ ২’। যেটার গল্প মূলত শারীরিক সম্পর্ক ঘিরে। ফলে ছবিটিতে অন্তরঙ্গ দৃশ্যেও অভিনয় করতে হয়েছে তামান্নাকে।

নিজে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করলেও একসময় পরিবারের সঙ্গে বসে এরকম দৃশ্য দেখতে অস্বস্তি হতো বলে জানালেন তামান্না ভাটিয়া। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘আমি সেরকম দর্শক ছিলাম যে পরিবারের সঙ্গে বসে এ রকম দৃশ্য দেখতে অস্বস্তি হতো। তখন আমি অন্য দিকে তাকিয়ে থাকা কিংবা মোবাইল ফোনে ব্যস্ত হওয়ার ভান করতাম। এ কারণে ক্যারিয়ারের লম্বা সময় পর্যন্ত আমি কোনও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করিনি।

তবে সময় ও মানসিকতা দুটোই বদলেছে তামান্নার। এখন তিনি অনেক পরিণত ও সাহসী। তার ভাষ্য, আমার সেই ভ্রম কেটে গেছে। তাই অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিনিয়ত আবিষ্কার করছি এবং বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করছি।

‘লাস্ট স্টোরিজ ২’ একটি অ্যান্থলজি বা অমনিবাস চলচ্চিত্র। এটি নির্মাণ করেছেন কঙ্কনা সেন শর্মা, সুজয় ঘোষ, আর বালকি ও অমিত শর্মা। চারটি গল্পের এ ছবিতে তামান্না ছাড়াও অভিনয় করেছেন কাজল, অঙ্গদ বেদি, কুমুদ মিশ্র, ম্রুনাল ঠাকুর, নীনা গুপ্তা ও তিলোত্তমা সোম।

এর আগে ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘লাস্ট স্টোরিজ’। সেখানে ছিলেন কিয়ারা আদভানি, ভিকি কৌশল, রাধিকা আপ্তে, ভূমি পেড়নেকর, রণদীপ ঝাঁ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই

সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল, পরিস্থিতি নিয়ে যা বললেন ডিআইজি

সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল, পরিস্থিতি নিয়ে যা বললেন ডিআইজি

সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার লতিফ সিদ্দিকীর

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার লতিফ সিদ্দিকীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App