×

বিনোদন

আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০৯:০০ এএম

আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে
আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে

কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি মানেই যেনো নানা আলোচনা-সমালোচনা। রবিবার রাতে এই অভিনেত্রী তোয়ালে জড়ানো কয়েকটি ছবি পোস্ট করেছেন। যারা কমেন্টবক্স ভরে যায় কুরুচিকর মন্তব্যে।

এই প্রসঙ্গে স্বস্তিকা টুইট করে লিখেছেন, ‘ইনস্টাগ্রামে তোয়ালে গায়ে চারটা ছবি পোস্ট করেছিলাম। সোশ্যালের নীতি পুলিশদের কথা বাদই দিলাম। ওদের তো গোটা জীবন ধরে সহ্য করে আসছি। পাত্তাও দিই না। তবে ৯০ শতাংশ কমেন্টে আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে। যতটা খারাপ ভাষা প্রয়োগ করা যায় আর কি! কী রকম জায়গায় আমরা পৌঁছেছি সত্যি।’

সাদা তোয়ালে পরে যে ছবি পোস্ট করেছিলেন স্বস্তিকা, সেখানে নায়িকা ক্যাপশন জুড়েছিলেন, ‘৪০ বছর বয়সে আমার স্তন যে রকম হওয়া উচিত, আমি সেই পরিবর্তনকে উপভোগ করছি। না ক্যামেরন ডিয়াজের মতো সেটা হতে পারে না। ব্রা স্ট্র্যাপের মার্কস নিয়েও আমার অত মাথাব্যথা নেই। মুখের ভাঁজ নিয়ে আমি আনন্দিত। না এটা কোনো ত্বকের রোগ নয় যে তড়িঘড়ি চিকিৎসা করাতে হবে। আর হ্যাঁ, ১৫ বছর পর চুল বড় করছি বলে আমার এই ছোট্ট ঝুঁটি নিয়ে খুব আনন্দিত।’

এদিকে অভিনেত্রীর এমন পোস্টের সারমর্ম না বুঝেই নেটিজেনদের একাংশ কুরুচিকর মন্তব্য করা শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলাপাড়া হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

কলাপাড়া হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্তে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্তে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিইসি

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

ডিপজলের বিরুদ্ধে মামলা

ডিপজলের বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App