×

বিনোদন

মঞ্চে আবারো জেনেসিসের ‘দামাল ছেলে নজরুল’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০১৯, ০৮:০৯ পিএম

মঞ্চে আবারো জেনেসিসের ‘দামাল ছেলে নজরুল’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম প্রয়াণ দিবস উপলক্ষে তার আত্মজীবনী নিয়ে আবারো ঢাকার মঞ্চে আসছে ‘দামাল ছেলে নজরুল’। মাহমুদ উল্লাহর রচনা ও নূর হোসেন রানার নির্দেশনায় নাটকটি মঞ্চে এনেছে জেনেসিস থিয়েটার। আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির ২০তম প্রদর্শনী হবে। ছেলেবেলায় বাবাকে হারিয়ে নিদারুণ কষ্টের মাঝে ছোট বোন কুলসুম আর মাকে নিয়ে ক্ষুধা, তৃষ্ণা সহ্য করে বড় হন নজরুল। মসজিদের ইমামতি করে সংসার চালাতে কষ্ট হয় বলে লেটোদলে কাজ নেন নজরুল। সেখানেও ঠিকমতো পয়সা না পেয়ে রুটির দোকানে কাজ শুরু করেন। এভাবে বাউন্ডেলের মতো জীবন চালনার জন্য মায়ের বকুনি আর বিবেকের তাড়নায় ইন্সপেক্টর কাজী রফিজুল্লাহ সাহেবের বাড়ি ময়মনসিংহে লজিং থেকে আবারো পড়াশুনা শুরু করেন নজরুল। সেখানে তার পরিচয় হয় সিতারার সঙ্গে। এক সময় সেখান থেকে আবার চলে আসেন চুরুলিয়ায় মায়ের কাছে। ভর্তি হন রাণীগঞ্জে ‘শিয়ারশোল’ স্কুলে। এখানে থাকা অবস্থায় ইংরেজ তাড়ানোর কাজ শুরু করেন নজরুল। চলে যান যুদ্ধে। যুদ্ধের পাশাপাশি তাবুতে রাতের আঁধারে মাওলানা হাফিজের কাছে সাহিত্যচর্চা অব্যাহত রাখেন। পরে সেখানে হাবিলদার নজরুল বাঙালি পল্টন ভেঙে দেয়ার পর আবার কলকাতা এসে অন্যায়ের বিরুদ্ধে ‘কলম’ নামক ‘অস্ত্র’ হাতে নেন নজরুল। সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় ইংরেজদের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশ পেলে নতুন করে সারাদেশে ঝড় ওঠে। সে সময় নজরুল ইচ্ছা পোষণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করার। নাটকটির কোরিওগ্রাফি করেছেন ইমন খান, আবহসঙ্গীত বিকাশ, কস্টিউম ডিজাইন ইকবাল খান ও ফারজানা রনি এবং সেট ডিজাইন করেছেন নির্দেশক নিজেই। নাটকের কেন্দ্রীয় নজরুল চরিত্রে ইমন খান ছাড়াও অভিনয় করেছেন, নূর হোসেন রানা, নিথর মাহবুব, নুসরাত লিয়া, ফারজানা রনি, ইকবাল, আফরোজা, সাকিব, মোক্তার, সালমা, মিলন, সমুদ্র, অহনা, মো. আলী, পান্না, স্বপন, সোনিয়া, আ. রাজ্জাক, মহিদুল ও শিশুশিল্পী সারজানা, ইয়াশফা প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনীতে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

ফেনীতে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

বর্ষায় যে ৬ সবজি খাওয়া থেকে বিরত  থাকবেন

বর্ষায় যে ৬ সবজি খাওয়া থেকে বিরত থাকবেন

যেসব এলাকায় ৩ দিন গ্যাস থাকবে না

যেসব এলাকায় ৩ দিন গ্যাস থাকবে না

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App