×

বিনোদন

রবিঠাকুরের জন্মদিনে 'ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র'র আয়োজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২০, ০১:০৩ পিএম

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে, ভারতীয় হাইকমিশন ঢাকার 'ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র' নানান অনুষ্ঠানের আয়োজন করেছে। কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুক্রবার (৮মে) আইজিসি-এর ফেসবুক পেইজ IGCC- www.facebook.com/IndiraGandhiCulturalCentre/ থাকছে বিভিন্ন অনলাইন ইভেন্ট। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আয়োজিত এসব ইভেন্টের মধ্য রয়েছে: ভারতীয় সরকারের মিনিস্ট্রি অব এক্সটার্নাল আফেয়ার্সের অর্থায়নে নির্মিত কয়েকটি তথ্যচিত্রের প্রদর্শনী। ১.সকাল ৯ টায় প্রদর্শিত হবে Colours of Dreams ২.দুপুর ২ টায় প্রদর্শিত হবে In the land of Chinnopatra ৩. গীতাঞ্জলির গল্প - বাংলা ভাষায় প্রচারিত হবে বিকাল ৩টায় ৪.গীতাঞ্জলির গল্প - ইংরেজিতে প্রচারিত হবে রাত ৯টায়। এছাড়াও বিকাল ৫টায় রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করে গান গাইবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, লায়সা আহমেদ লিসা, অদিতি মহসিন, শামা রহমান ও লিলি ইসলাম। সন্ধ্যা ৬টায় রবিঠাকুরের কবিতা আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শাহাদাত হোসেন নিপু ও সামিউল ইসলাম পুলক। সবশেষে সন্ধ্যা সাড়ে ৭টায় সম্প্রচারিত হবে ওয়েব সেমিনার “Tribute to Rabindranath Tagore: a ray of hope through Tagore’s philosophy”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশি নির্যাতনের প্রতিবাদে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

পুলিশি নির্যাতনের প্রতিবাদে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ৩২৫৭ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ৩২৫৭ মামলা

জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি, স্নাইপারের ব্যবহার নিয়ে প্রশ্ন, তদন্ত হবে কবে?

জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি, স্নাইপারের ব্যবহার নিয়ে প্রশ্ন, তদন্ত হবে কবে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App