×

বিনোদন

ভুয়া ভুয়া ধ্বনিতে মুখরিত বইমেলা, বেরিয়ে গেলেন হিরো আলম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৯ পিএম

ভুয়া ভুয়া ধ্বনিতে মুখরিত বইমেলা, বেরিয়ে গেলেন হিরো আলম

হিরো আলম

তিশা-মুশতাক দম্পতি, সাবরিনার পর এবার দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত করা হয়েছে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটে। এদিন বিকেল চারটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বইমেলায় নিজের লেখা বইয়ের প্রচারণা চালাচ্ছিলেন আলম।

হঠাৎ একদল দর্শনার্থী তার উদ্দেশে ভুয়া ভুয়া, ছিঃ ছিঃ দুয়োধ্বনি দিতে থাকেন। অবস্থা বেগতিক দেখে পুলিশ সদস্যরা নিরাপত্তা বেষ্টনী দিয়ে টিএসসি গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে হিরো আলমকে বেরিয়ে যেতে সাহায্য করেন।

হিরো আলমের বইয়ের নাম ‘দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দিব’। বইটি কয়েক বছর আগে প্রকাশ পেয়েছে। মেলার ২১তম দিনে ওই বইয়ের প্রচারণা চালাতে গিয়ে ভুয়া ভুয়া, ছি: ছি: দুয়োধ্বনি শুনে বইমেলা ছাড়তে হলো এই কনটেন্ট ক্রিয়েটরকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে ছাড় নয়

প্রতিমন্ত্রী ইশরাক দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে ছাড় নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App