×

বিনোদন

কলকাতায় বাড়ি কিনবেন পরীমণি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ১২:২৪ পিএম

কলকাতায় বাড়ি কিনবেন পরীমণি

ছবি: সংগৃহীত

ঢাকার জয়া আহসান এখন টলিউডে স্থায়ী হয়েছেন কাজের সূত্রে। আর বিয়ের সূত্রে কলকাতাবাসী হয়েছিলেন রাফিয়াত রশিদ মিথিলা, যদিও এখন তিনি থাকছেন ঢাকাতেই।

এবার প্রথম সিনেমার শুট শুরু করেই কলকাতায় স্থায়ী হওয়ার ছক আঁকছেন ঢাকার নায়িকা পরীমণি।

কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পরীর কাছে জানতে চায়, কলকাতায় স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা রয়েছে কিনা?

পরীমণি বলেন, ‘হ্যাঁ। প্রথম দিন এসেই বলেছিলাম এটা। কলকাতায় যেভাবে চিত্রনাট্য পাচ্ছি, তাতে ইচ্ছে রয়েছে এখানে একটা বাড়ি কেনার। আমার তো ইচ্ছে, ছ’মাস দেশে কাজ করবো, ছ’মাস কলকাতায় থাকবো। প্রথম থেকেই মনে হতো, এখানে থাকতে পারলে কেমন হয়!’

কিছু দিন আগেই ‘ফেলু বক্সী’ নামের সিনেমার ঘোষণা দিয়েছেন পরী। যেটা নির্মাণ করছেন দেবরাজ সিনহা। সিনেমাতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারের মতো তারকা।

গত বছর আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে ‘বছরের বেস্ট’ সম্মাননা পেয়েছিলেন পরীমণি। জানালেন, এরপর থেকেই কলকাতায় কাজের প্রস্তাব আসতে শুরু করেছে তার কাছে। এই মুহূর্তেও বেশ কিছু প্রস্তাব রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টিকটক করার সময় বাঘের আক্রমণে মৃত্যু

টিকটক করার সময় বাঘের আক্রমণে মৃত্যু

এমপি নুসরাতের বাড়িতে ‘শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি’

পল্লী বিদ্যুৎ সমিতি এমপি নুসরাতের বাড়িতে ‘শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি’

বাস-ট্রাক সংঘর্ষে আসামে ২৪ জনের মৃত্যু

বাস-ট্রাক সংঘর্ষে আসামে ২৪ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App